Saturday, August 9, 2014

পোশাক নির্বাচনেই হয়ে পড়ুন স্লিম

অনেক চেষ্টা করেও যখন নিজের ওজন কমানো সম্ভব হয় না, তখন মানুষের দুশ্চিন্তার অন্ত থাকে না। কি করবে, কিভাবে নিজেকে অন্যদের কাছে আকর্ষণীয়রূপে পরিচিত করাবে-আই নিয়ে থাকে নানান চিন্তা। তাই সেক্ষেত্রে পোশাক নির্বাচন করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে। কারন নিজের গড়ন অনুযায়ী পোশাক নির্বাচন করেও নিজেকে আকর্ষণীয় লুক প্রদান করা যায়।
এসময় পোশাকের রঙের প্রতি বিশেষ নজর দিতে হবে। কালো পোশাক যেকোনো দেহের গড়ন চিকন দেখাতে সাহায্য করে। যেকোনো ধরনের কালো পোশাকেই স্বাভাবিকের চেয়ে বেশি স্লিম দেখাবে সবাইকে। তাছাড়াও বহুকাল থেকেই কালো পোশাকের প্রতি সবার রয়েছে আলাদা এক আবেদন। কালো পোশাকের এই বৈশিষ্ট্যই হয়তো তার কারন।

আপনার শরীরের গড়ন মোটা হোক আর চিকন হোক নিজের দেহের আকৃতিকে কাজে লাগিয়ে পোশাক পড়তে হবে। তাই মোটা ছেলে বা মেয়েদের হালকা রঙের পোশাক পরিধান করা উচিত। তাছাড়াও যারা মোটা হবার সাথে সাথে খাটো তাদের বড় প্রিন্টের পোশাক নির্বাচন না করাই ভালো। বড় প্রিন্টের পোশাক দেহকে স্থূল করে দেয়। তাদের খাড়া রেখাযুক্ত বা স্ট্রাইপ জাতীয় পোশাক ভালো লাগবে। এতে তাদের দেখতে লম্বা লাগবে।

অন্যদিকে যারা শুকনো এবং লম্বা তাদের বড় বড় প্রিন্টের পোশাক ভালো মানাবে। আবার যেসব মেয়েদের শরীরের উপরের তুলনায় নিচের অংশ ছোট তারা শর্ট বা মিডিয়াম লেংথের লং টপস পরতে পারেন। টপসের রং যদি মাঝারি থেকে হালকার দিকে হয়, তবে গাঢ় রঙের প্যান্ট বা স্কার্ট পরতে হবে। সেই সাথে কোমরে মাঝারি থেকে চওড়া বেল্ট পড়লে দারুণ আকর্ষণীয় লাগবে।

তবে আপনার কোমর যদি ভারী হয়, তবে নিচের অংশে একটু ঢিলেঢালা পোশাক পরতে হবে যেনো তা চোখে না লাগে। তবে যেসব মেয়েদের শরীরের উপর ও নিচের অংশ সমান তারা মাঝারি থেকে লম্বা ঝুলে টপসের সাথে স্কার্ট পড়লে দারুণ মানাবে। আর স্কার্টের মধ্যে স্ট্রেট বা ফ্লেয়ারড স্কার্ট বেশী মানানসই।

তাছাড়াও পোশাকের পাশাপাশি গহনাসহ সাজসজ্জার বিভিন্ন অ্যাক্সেরসরিজের ব্যবহারে নিজের দেহে স্লিম ভাব ফুটিয়ে তোলা সম্ভব। সহজে চোখে পড়ে এমন নেকলেস বা দুল পড়লে, মানুষের চোখ আপনার গহনার দিকে বেশি থাকবে। তবে এই সকল বিষয় সবসময়ই আপনাকে মাথায় রাখতে হবে। মোটা দেহকে স্লিম দেখানোর কাজ থেকে কখনও পিছ পা হওয়া যাবে না। তবে শুধু পোশাকের মাধ্যমেই নয়, দেহ কমানোর জন্য বিভিন্ন ব্যায়াম নিয়মিত চালিয়ে যেতে হবে। ব্যায়ামের সাথে সাথে এসব পরামর্শ প্রয়োগ করলে, নিজেকে অন্যদের কাছে আকর্ষণীয় রূপে ফুটিয়ে তুলতে পারবেন।
Source : www.tnews247.com
Details URL : http://www.tnews247.com/life-style/article-14541.html