Sunday, August 31, 2014

আইসক্রিমে আঁকা ছবি

আইসক্রিম এমনই একটি বস্তু, যার নাম শুনলেই ছোট বড় সকলের মুখে পানি আসা স্বাভাবিক। কিন্তু বাগদাদে রয়েছেন এমনই এক শিল্পী যার চিত্রকর্মে ফুটে উঠে আইসক্রিমের নিপুনতা।
বাগদাদে জন্ম নেয়া চিত্রশিল্পী ওথমান তমার কাছে আইসক্রিম হলো ছবি অাঁকার একটি অনুষঙ্গ। বাহারি রঙের আইসক্রিম দিয়ে তিনি এঁকে ফেলেন নান্দনিক সব চিত্র। ছবি আকার আগে এই শিল্পী বিভিন্ন রঙের আইসক্রিম প্রথমেই প্লেটে রেখে সেগুলো না গলা পর্যন্ত অপেক্ষা করেন। এরপর আইসক্রিম গোলে গেলে শুরু হয়, তার ছবি আঁকার কাজ। আইসক্রিম দিয়ে সাধারণত বাঘ, সিংহ, প্রকৃতির ছবি অাঁকেন এ শিল্পী। আইসক্রিমে ছবি অাঁকার পর্ব শেষ করে তমা ব্যবহৃত আইসক্রিমটিসহ পুরো চিত্রকর্মটির ছবি তুলে রাখেন। আইসক্রিম দিয়ে ছবি অাঁকা প্রসঙ্গে এ শিল্পী বলেন, ছেলেবেলা থেকেই আইসক্রিমের প্রতি ভীষণ টান আমার। হঠাৎ করেই আইসক্রিম দিয়ে ছবি অাঁকা শুরু করি। এই পদ্ধতিতে ছবি আঁকা কিছুটা জল রঙের ব্যবহারে ছবি অাঁকার মতোই। বেশ লাগে আমার এই কাজটি করতে।
চলুন দেখে নেই তার আঁকা আরও কিছু ছবি,


Source : www.tnews247.com
Details URL : http://www.tnews247.com/interesting/article-15286.html